শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলছড়িতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৬, ৯:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় নেতৃবৃন্দ দলকে সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ। তিনি বলেন, “দলীয় হাইকমান্ডের প্রার্থী নির্বাচনে ভুলের কারণে আমরা জাতীয় নির্বাচনে আসনটি হারিয়েছি। তাই এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। জনগণের মন জয় করতে কাজ করতে হবে এবং সরকারের সাফল্যের বার্তা প্রান্তিক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

তিনি আরও বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ফুলছড়ি বিএনপি কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে সক্ষম হবে। এজন্য দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

কসবা সীমান্তে ২ বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

সভায় আরও উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, উদাখালি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান মধু ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ সরকার, সদস্য সচিব ফারুক মিয়া, এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার এবং যুগ্ম সাধারণ সম্পাদক আকলাসুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে সফলতা অর্জনে দলীয় ঐক্যের বিকল্প নেই। এজন্য নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ভোরের আকাশ/এনএস

গাইবান্ধামতবিনিময় সভাবিএনপি

শেয়ার করুন: