চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে নদীতে ডুবে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এই তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার্স ই-চার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম শান (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির রহমান (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে নামেন সামিউল ইসলাম শান ও সাব্বির রহমান। একপর্যায়ে তারা দুজনই নদীর গভীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করলেও চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। ঘটনার পরপরই দুই তরুণের লাশ তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় গোদাগাড়ী নৌ পুলিশ ফাড়ির একটি দল। নৌ পুলিশ ফাঁড়ির এসআই জীবন চন্দ্র রায় জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী নদীতে গোসল করতে নেমেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/ এনউব