শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

বোয়ালখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে কাজ করছে পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বোয়ালখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে কাজ করছে পুলিশ
বোয়ালখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে কাজ করছে পুলিশ

চট্টগ্রামের বোয়ালখালীতে থানা থেকে প্রায় ৮০০ মিটার দূরে মিছিল করেছে  ছাত্রলীগের একদল নেতা-কর্মী। 

রোববার (৮ নভেম্বর) ভোরে ছাত্রলীগ নেতা ওয়াসিম আল ইমনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন ওয়াসিম আল ইমন। ১ মিনিট ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি মিছিলের স্থান বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরে বলে উল্লেখ করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরত্বে বোয়ালখালীর মাটিতে ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিল করলাম’।

প্রকাশিত ভিডিওতে ১১ থেকে ১২ জনকে মিছিলে অংশ নিতে দেখা যায়। এ সময় তাঁদের হাতে থাকা ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের ছবি সংযুক্ত ছিল।

ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম’ এবং ‘চট্টগ্রাম দক্ষিণ জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা’—এমন বিভিন্ন স্লোগান লেখা ছিল। সেখানে ওয়াসিম আল ইমনকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি উল্লেখ রয়েছে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের নামও।

তবে সংগঠনটির কোন পদে ওয়াসিম আল ইমন দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, বোয়ালখালী পৌর সদরের তুলাতল থেকে পুরান থানা রোড এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মিছিলের ব্যাপারে আগে থেকে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশ পেয়েছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার জন্য কাজ চলছে।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: