শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নতুন কমিটির জয়

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের (২৯৩৬) ত্রি-বার্ষিক ২০২৫ নির্বাচনে সভাপতি সাদাকাত আলী খান এবং সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপনসহ মোট পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে মোট পাঁচটি পদের বিপরীতে গত ৩১ জুলাই ছয়জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। পরবর্তীতে ২ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ওমর ফারুকের কাছে পাঁচটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

রোববার (৩ আগস্ট) যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে সভাপতি পদে সাদাকাত আলী খান (দৈনিক নয়াদিগন্ত), সহ-সভাপতি ফারুক হোসেন (এনটিভি), সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন (দৈনিক আমার দেশ), সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খান (দৈনিক আমার দেশ) এবং অর্থ সম্পাদক এম এ সালাম (দৈনিক বাংলাদেশের খবর) মনোনয়ন বৈধ ঘোষিত হয়।

সোমবার (৪ আগস্ট) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ওমর ফারুক পাঁচটি পদে উল্লিখিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

ভোরের আকাশ/মো. আ.

সাংবাদিক ইউনিয়নদিনাজপুরনির্বাচন

শেয়ার করুন: