শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বেকারী ও ফার্মেসিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেকারীতে অভিযানে চালিয়ে অপরিষ্কার, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, কাপড়ের রং ব্যবহার এবং মোড়কের গায়ে মেয়াদ না দেয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  আরেকটি ফার্মেসিতে মেয়াদউত্তীর্ণ ঔষধ ডিসপ্লেতে সংরক্ষণের অপরাধে সমপরিমান টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে জেলার সরাইল থানাধীন শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোতে জারিমানা করা হয়।

এছাড়া অপর একটি ফার্মেসিতে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।  সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে এসব জরিমানা করা হয়।

এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মূল্য তালিকা প্রদর্শন, সরকারের প্রচলিত আইন মেনে ব্যবসা করার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।  অভিযানে সহযোগীতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

এছাড়া কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক এস এম শাহীন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিতি ছিলেন।

ভোরের আকাশ/আআ

ব্রাহ্মণবাড়িয়াফার্মেসিজরিমানা

শেয়ার করুন: