শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ডাকাতি, সর্বশান্ত পরিবার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ


পিরোজপুরে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের টেক্সটাইল মিল এলাকার জাঙ্গাইল  প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বৃহস্পতিবার(১৯ মার্চ) ভোররাত রাত ৪ টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী গার্মেন্টস কর্মী বীথি আক্তার জানান, ঈদের ছুটিতে একই পরিবারের পাঁচজন ঢাকার নবীনগর থেকে কমফোর্ট লাইন গাড়িতে  পিরোজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। রাত চারটার দিকে পিরোজপুর সদর উপজেলার সিকদার মালিক ইউনিয়নের টেক্সটাইল মিলের সামনে গাড়ি থেকে নামে। এ সময় পরিবারের অন্য সদস্যরা ইজিবাইক নিয়ে টেক্সটাইল মিলের সামনে পরিবারের সদস্যদের রিসিভ করে। গ্রামের বাড়ি খাউল বুনিয়ার উদ্দেশ্যে ইজিবাইকে রওনা দিলে ইউনিয়নের জাঙ্গাইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছের গুঁড়ি ফেলে ৮ থেকে ১০ জন ডাকাত তাদের গাড়ি থামায় এবং গলায় ধারালো অস্ত্র ধরে  সবকিছু হাতিয়ে নেয়। ডাকাত সদস্যরা একই পরিবারের সব সদস্যদের সবকিছু নিয়ে যাওয়ার পরে ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়ি আসা অন্য সদস্য মুখ বাধা থাকা এক ডাকাতকে চেনার চেষ্টা করলে মুখ থেকে কাপড় সারাতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে পরিবারের সদস্যরা পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে। ডাকাতির ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

এ ঘটনায় পিরোজপুর সদর থানার ওসি মোঃ মাহমুদ হাসান জানান, পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ 

পিরোজপুর

শেয়ার করুন: