হবিগঞ্জে নতুন ডিআইজি, জনবান্ধব পুলিশিংয়ে জোর

জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও সেবার মান বাড়াতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন সিলেট রেঞ্জের সদ্য যোগদানকৃত ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) হবিগঞ্জে বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে সার্বিক পুলিশিং বিষয়ে বক্তব্য দেন ডিআইজি। এ সময় দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে মতবিনিময় করেন ডিআইজি। এ সময় জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় শেষে পুলিশ অফিসের বিভিন্ন ইউনিট পরিদর্শন করে কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডিআইজি। এ সময় কর্মরত কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।
এর আগে জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে পুলিশ সুপার মো. তারেক মাহমুদ ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে সশস্ত্র সালাম দেয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. রাফিউর রহমান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. তানভীর আহাম্মদ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, ওসি ডিবি, সব থানার ওসিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব