শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

হেলে পড়েছে গাইড ওয়াল

পাইকগাছায় ৬৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাইকগাছায় ৬৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া
পাইকগাছায় ৬৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া

খুলনার পাইকগাছা পৌরসভায় ৬৭ লাখ ১০ হাজার ৬৮৮ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। 

প্রথম শ্রেণির ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর মানের আমা ইট ভেঙে তৈরি খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ছাড়া খোয়া ও বালির নির্ধারিত পরিমাণের চেয়ে কম ব্যবহার এবং কোথাও ১০ ফুটের পরিবর্তে সাড়ে ৯ ফুটেরও কম প্রস্থে সড়ক নির্মাণের অভিযোগ আছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, নির্মাণকাজ শেষ হওয়ার আগেই একদিকে হেলে পড়েছে গাইড ওয়াল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় এখন তড়িঘড়ি করে নির্মাণকাজ সম্পন্নের চেষ্টা চলছে বলে দাবি এলাকাবাসীর।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যোগসাজশে এসব অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও নির্মাণকাজের গুণগত মান যাচাই করার দাবি জানান তারা।

উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের (সিটিসিআরপি) আওতায় পাইকগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর বাইতুল জামে মসজিদ থেকে আমিনুর রহমানের বাড়ি হয়ে টিপু মোড়লের বাড়ি পর্যন্ত প্রায় ৮০০ মিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের কার্যাদেশ অনুযায়ী, ২০২৫ সালের ৩০ এপ্রিল কাজ শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার নির্ধারিত তারিখ ছিল ২০২৬ সালের ২৯ অক্টোবর। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজ শেষ হয়নি।

স্থানীয় বাসিন্দা ফিরোজা বেগম জানিয়েছেন, এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশুরা চলাচল করে। কিন্তু নির্মাণকাজে যেভাবে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে, তাতে সড়কটির স্থায়িত্ব নিয়ে তারা উদ্বিগ্ন। বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে একাধিকবার জানানো হলেও তারা গুরুত্ব দেননি। নির্মাণ শেষ হওয়ার আগেই গাইড ওয়াল হেলে পড়েছে। তিনি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আমিনুর রহমানের অভিযোগ, সরকারি অর্থে উন্নয়নকাজ হলেও এর গুণগত মান নিশ্চিত করা হচ্ছে না। সড়কের প্রস্থ, বালি ও খোয়া ব্যবহারের পরিমাণ নিয়ে তাদের প্রশ্ন রয়েছে। গাইড ওয়ালের পেছনে প্রয়োজনীয় মাটি ভরাট করা হয়েছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। পুরো নির্মাণকাজ প্রকৌশল বিভাগের মাধ্যমে পরীক্ষা করে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নির্মাণকাজের মান ও গাইড ওয়াল হেলে পড়ার বিষয়ে জানতে চাইলে পৌরসভার অতিরিক্ত দায়িত্বে থাকা পৌর প্রকৌশলী মোহাম্মদ নুর আহমদ বিষয়টি পৌরসভাকে জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে প্রকল্প এলাকা পরিদর্শনের ব্যবস্থা করার কথা জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসুর প্রতিনিধি আমিনুর রহমানের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।#

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: