শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাংবাদিকতার মানোন্নয়নে টেকনাফ প্রেসক্লাবে মতবিনিময় সভা

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি নুরুল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সম্পাদক জসিম উদ্দিন টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শামসুল আলম শারেক।

সভায় আরও উপস্থিত ছিলেন সদস্য সোলতান আহমদ, মোহাম্মদ আফতাব হোসেন আশিক, মোঃ শফিক, শাব্বির আহমদ, আনোয়ার হোসেন, এস কে জাফরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে দায়িত্বও। গুজব ও অপতথ্যের ভিড়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনই এখন সবচেয়ে বড় দায়িত্ব। তারা পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা বজায় রাখা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন টিপু বলেন, “সাংবাদিকতা কোনো পেশা নয়, এটি একটি দায়িত্বশীল সেবা। সমাজের অসংগতি তুলে ধরে সত্য প্রকাশ করাই একজন সাংবাদিকের মূল কাজ।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জনে সততা ও পেশাদারিত্বের বিকল্প নেই।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে সাংবাদিকতার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

ভোরের আকাশ/নি

মতবিনিময় সভাটেকনাফ প্রেসক্লাব

শেয়ার করুন: