শিরোনাম
সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনসম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকহাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেলবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন

চকরিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল দুই প্রাণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৮:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কক্সবাজারের চকরিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁদের একজনকে পেছন থেকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দেয়। অপরজন সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার রাতে ডুলাহাজারা ও বুধবার ভোররাতে খুটাখালী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথায় আল নুর জামে মসজিদের পূর্ব পাশে দুর্ঘটনাটি ঘটে। ডুলাহাজারা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বাবুল দে (৬৫)। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান তিনি।

পরে পৃথক মোটরসাইকেলে থাকা তাঁর ছেলে রনি দে স্থানীয়দের সহযোগিতায় বাবুলকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাবুল দে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা।

এর কয়েক ঘণ্টা পর বুধবার (১১ নভেম্বর) ভোররাতে খুটাখালী বাজার জামে মসজিদের সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-০৭৬৪) ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আবু বক্কর এবং সড়কের পাশে পার্কিং করে রাখা অপর একটি মোটরসাইকেলের আরোহী মনিরুল খালেদ ওরফে রনি (৪১) গুরুতর আহত হন। এ সময় বাসের কয়েকজন যাত্রীও সামান্য আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল ও ঈদগাঁওর ইউনাইটেড হাসপাতালে পাঠান। পরে গুরুতর আহত মনিরুল খালেদকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।

আরও পড়ুন

হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে: অ্যাটর্নি জেনারেল

মালুমঘাট হাইওয়ে থানার রাত্রীকালীন মোবাইল টিমের ইনচার্জ এসআই খোকন চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও একটি মোটরসাইকেল হেফাজতে নেন বলে জানান। পরে বাসের যাত্রীদের অন্য একটি বাসে করে গন্তব্যে পাঠানো হয়।

তিনি আরও জানায়, পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: