বিরামপুরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের দাবি জানান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের রামকৃষ্ণপুর হাইস্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে গ্রামীণ সড়কের বেহাল অবস্থা, বিদ্যুৎ ও গ্যাসসংক্রান্ত সমস্যা এবং মাদকের বিস্তার নিয়ে তারা অভিযোগ করেন। এ সময় বক্তারা স্থানীয় জনগণের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিব ডা. জাবেদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, বিনাইল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আলী ফকির, উপজেলা যুবদলের সদস্য সচিব শিরন আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব