শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

জন্ম নিয়েছে  চার শাবক

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের নতুন অতিথি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৩:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের নতুন অতিথি
গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের নতুন অতিথি

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে জন্ম নিয়েছে নতুন চারটি শাবক। মাস দেড়েক আগে হঠাৎ গাজীপুর সাফারি পার্কের কোর সাফারি এলাকায় বনের ভেতর তাদের দেখা মিলে।

শাবকগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে সাফারি পার্ক কর্তৃপক্ষ এতোদিন বিষয়টি গোপন রেখেছিলো।আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে তথ্যটি জানান পার্ক কর্তৃপক্ষ। 

শাবকগুলো দিনভর মায়ের ছায়ায় ঘুরে বেড়াচ্ছে বনজুড়ে। তবে মানুষের উপস্থিতি টের পেলেই শাবকদের নিয়ে দৌড়ে বনের নির্জন প্রান্তে ছুটে যাচ্ছে মা নীলগাই। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায় খুব সতর্ক অবস্থায় গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছে মা নীলগাই। সামান্য দূরে শাবকের দিকে তীক্ষ্ণ নজর রেখেছে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, মাস দেড়েক আগে গাজীপুর সাফারি পার্কের কোর সাফারির হরিণ সাফারিতে নীলগাইয়ের সঙ্গে নতুন চারটি শাবককে বিচরণরত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর থেকেই তাদের প্রতি বিশেষ যত্ন রাখা হচ্ছে। 

সর্বক্ষণ একজনকে তাদের দেখভালের জন্য হরিণ সাফারিতে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে শাবকগুলোর বয়স দেড় মাসের মতো হবে। তবে শাবকগুলো মাদী না পুরুষ তা এখনো শনাক্ত করা যায়নি। নিরাপত্তার জন্য কাছাকাছি গিয়ে তা নির্ধারণের চেষ্টাও করেনি কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নীলগাই উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে আনা হয়। পরবর্তীতে বেশ কয়েকটি শাবকের জন্ম হয় গাজীপুর সাফারি পার্কে। 

সবশেষ পার্কে ১১টি নীল গাই ছিল, এর মধ্যে দুইটি নীলগাই কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্কে দেওয়া হয়েছে। বর্তমানে পার্কে ৯টি নীলগাই রয়েছে। এর মধ্যে নতুন চার শাবক জন্ম নেওয়ায় পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: