শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
খাঁটিহাতা হাইওয়ে থানা
খাঁটিহাতা হাইওয়ে থানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সহ ৬ জন পুলিশ সদস্যকে তাৎক্ষণিক প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, গত ৩ জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের একটি দল। পরে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ভ্যান মালিকের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ আদায় করা হয়। ঘটনার ভিডিওচিত্র ও তথ্য সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হলে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।

সোমবার (১৪ জুলাই) সংশ্লিষ্ট ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- খাঁটিহাতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া ভোরের আকাশকে জানান, একটি অভিযোগের ভিত্তিতে ৬ জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। গতকাল থেকে আমি দায়িত্ব পালন করছি।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ৬ জনকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেয়া হবে।’

ভোরের আকাশ/এসএইচ

ব্রাহ্মণবাড়িয়াপ্রত্যাহারপুলিশ

শেয়ার করুন: