শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

জীবননগরে অবৈধ লটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে মাটিভর্তি অবৈধ লটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহা (তৃতীয় শ্রেণি) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া ফারিহা একই ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে স্থানীয় প্রাইড প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সম্রাটের বাইসাইকেলে চড়ে স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল তাসফিয়া। পথে কালা মসজিদ এলাকায় পৌঁছালে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি অবৈধ লটাহাম্বার তাদের বহনকারী সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসফিয়ার মৃত্যু হয়। এ সময় সাইকেলচালক সম্রাটের একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

আরও পড়ুন

বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের ঢল

দুর্ঘটনার পরপরই লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা পালিয়ে যায়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ করছে।

ভোরের আকাশ/ইউএম
 

শেয়ার করুন: