শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

লোহাগাড়ায় ছুরিকাঘাতে যুবক আহত, আটক ১

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ আশেক (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরমান নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বটতলী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত আশেক লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছমদ আলী মুন্সি পাড়ার মৃত কামাল উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

শেরপুরের বিজিবির হাতে আটক দুই কিশোর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোনসংক্রান্ত বিরোধের একপর্যায়ে আশেককে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চমক হাসপাতালে পাঠানো হয়।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই নুর উদ্দিন জানান, মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরমান নামে একজনকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: