শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

দামুড়হুদা সীমান্তে প্রায় ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. মিজানুর রহমান (৬১)। তিনি দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

বিজিবি জানায়, মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশনায় বিশেষ টহল জোরদার করা হয়।

অভিযানের সময় দুপুর আনুমানিক ১১টা ৪০ মিনিটে মোটরসাইকেলে করে মুন্সিপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমানকে থামানো হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। তল্লাশি চালিয়ে টেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কুমিল্লায় পানিতে ডুবে প্রাণ গেল দুই আট বছরের শিশুর

এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং পাচারের কাজে ব্যবহৃত একটি ডিওয়াই-৫০ (DY-50) মোটরসাইকেলও জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে উদ্ধার করা স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

ভোরের আকাশ/জেআ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)চুয়াডাঙ্গা

শেয়ার করুন: