শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুরের মৃত্যু, আহত ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুরের মৃত্যু, আহত ৫
চুয়াডাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দিনমজুরের মৃত্যু, আহত ৫

চুয়াডাঙ্গা শহরের চৌরাস্তার মোড়ে (শহীদ হাসান চত্বর) একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় কলম (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর)  সকালে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত কলম চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার কছর আলীর ছেলে এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ব্রিজের দিক থেকে দ্রুতগতিতে নেমে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা কয়েকটি ইজিবাইক ও বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী কলমসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কলমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। 

এই ঘটনায় আহত বাকিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি অপারেশন) আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশের বাড়ি আছি সুরতহাল প্রতিবেদন তৈরি করছি। তবে এবিষয়ে এখনো কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে পর।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: