চরমোনাইয়ের চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিনকে সাংবাদিক সংগঠনের শুভেচ্ছা

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন হাওলাদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বরিশাল সদর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নাসির উদ্দিন হাওলাদারের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা নাসির উদ্দিন হাওলাদারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের সভাপতি ও দৈনিক ভোরের আকাশ-এর বরিশাল প্রধান মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি ও সংবাদ সংযোগ-এর বরিশাল প্রতিনিধি সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য ও দৈনিক সুলতান-এর প্রতিনিধি মো. এনামুল হক রানা এবং কান্ট্রি টুডে-এর শিক্ষানবিশ প্রতিনিধি মো. রাশেদুজ্জামান অভি।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নাসির উদ্দিন হাওলাদারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা পারস্পরিক সহযোগিতা ও গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
ভোরের আকাশ/সু.পা