শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চকরিয়ায় দিনদুপুরে গর্ভবতী নারীকে জিম্মি করে ডাকাতির অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে বাড়িতে ঢুকে আট মাসের গর্ভবতী এক নারীকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি ডাকাত দলের বিরুদ্ধে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া পূর্ব মুসলিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দুপুর আনুমানিক দেড়টার দিকে জুমার নামাজ চলাকালে এলাকার পুরুষরা মসজিদে অবস্থান করছিলেন। এ সুযোগে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে থাকা আট মাসের গর্ভবতী নারীকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করা হয়। পরে ঘরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়িতে পুরুষ সদস্য না থাকায় দুর্বৃত্তরা এ সুযোগ নেয়। তাদের ভয়ভীতিতে গর্ভবতী নারী আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর বাড়ির বিভিন্ন কক্ষের মালামাল তছনছ অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নির্দেশে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ওসি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

আরও পড়ুন

কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

দিনদুপুরে জুমার নামাজের সময় বাড়িতে ঢুকে গর্ভবতী নারীকে জিম্মি করে লুটের ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: