শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণে টাঙ্গাইলে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ পরীক্ষা নেওয়া হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় শহরের আশেকপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে দুই মাস মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এ পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলার মোট ১৮৮ জন শিক্ষার্থী অংশ নেন।

দেশের আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণে আধুনিক তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন নির্বাচিত প্রশিক্ষণার্থীরা।

সকালে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর (সংযুক্তি) আবু তাহের মো. রাকিব। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস কে এম জিয়াউল বারী, সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ভর্তি পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির জেলা শাখার প্রশিক্ষক ও গ্রাফিকস ডিজাইনার সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো. রানা আহমেদ, ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিকস ডিজাইন প্রশিক্ষক মাহবুবুর রহমান এবং এআই প্রশিক্ষক পিয়াল বসাকসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে। আগামীকাল রোববার লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এর মাধ্যমে প্রশিক্ষণের জন্য চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক জাতীয় প্রকল্পটির মূল লক্ষ্য দেশের তথ্যপ্রযুক্তি-জ্ঞানসম্পন্ন যুবক ও যুব নারীদের এআইভিত্তিক আধুনিক প্রযুক্তি, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল দক্ষতায় প্রশিক্ষিত করে আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।

আরও পড়ুন

প্রযুক্তি শিক্ষায় পিছিয়ে পড়াদের পাশে প্রিমিয়ার ইউনিভার্সিটি

২০২৬ সাল থেকে দেশের ৬৪ জেলায় একযোগে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে তরুণ-তরুণীরা আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস, দক্ষ ফ্রিল্যান্সার ও প্রযুক্তি উদ্যোক্তা তৈরি করে দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করাও এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রকল্প যুবসমাজের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক ফ্রিল্যান্সিং বাজারে প্রতিযোগিতার সক্ষমতা তৈরি করবে।

ভোরের আকাশ/জেআ

কৃত্রিম বুদ্ধিমত্তাএআইতথ্যপ্রযুক্তি

শেয়ার করুন: