শিরোনাম
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের বটির কোপে পিতা আফসার শেখ (৬০) নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ হত্যাকারের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেলেও তার স্ত্রী জুই খানম ও নিহত আফসারের স্ত্রী আনোয়ারাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, নেশার টাকার জন্য  বেকার ছেলে খায়রুল প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বাকবিতন্ডা করত। টাকা না পেয়ে মাঝে-মধ্যে বাড়ির বিভিন্ন ধরণের জিনিসপত্র ভাঙচুরও করত। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে বাবা আফসার শেখের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন খায়রুল। 

একপর্যায়ে ছেলে ধারালো বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে উপূর্যপুরি কুপিয়ে হত্যা করে। ঘটনার পরই খায়রুল পালিয়ে যায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পলাতক খায়রুলকে আটকের চেষ্টা চলছে। 

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: