শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি সেকেন্দার সম্পাদক আলমগীর

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির ৭ম ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।  শনিবার (২৫ এপ্রিল) সমিতির কার্যালয় সামনে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৬টি পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির ৮৫৮ জন ভোটারের মধ্যে ৭৯৫ জন স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাজমুল হুদা পপন ফলাফল ঘোষণা করেন।

এতে ৫১৮ ভোট পেয়ে সেকেন্দার কাজী সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ১৯৪ ভোট এবং স্বাধীন আহম্মেদ পেয়েছেন ৬৩ ভোট। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মোতালেব শেখ ও শামীম আহমেদ ফাইন।

সাধারণ সম্পাদক পদে ৩৯০ ভোট পেয়ে আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ রানা পেয়েছেন ২২৮ ভোট এবং লিটন মণ্ডল পেয়েছেন ১৪৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মামুন শেখ নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে ৬২০ ভোট পেয়ে শরিফুল ইসলাম সোহাগ, অর্থ সম্পাদক পদে ৫২৪ ভোট পেয়ে মতিউর রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক পদে ৩৮৮ ভোট পেয়ে শ্রী লিটন চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রহমান আরিফ, ওয়াসিম প্রামাণিক ও তোফায়েল আহমেদ। এছাড়া দপ্তর সম্পাদক পদে আব্দুস সামাদ সরকার, ক্রীড়া সম্পাদক পদে রাজু, ধর্মীয় সম্পাদক পদে বজলুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক পদে রিমন ফকির

প্রচার সম্পাদক পদে আশরাফ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন সদস্য সচিব লিটন শেখ বাঘা। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন মোঃ মনছুর রহমান, মোঃ আকতার হোসেন প্রামাণিক, সোনা দাস।

আরও পড়ুন

প্রায় দেড়ঘন্টা পরে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলরা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন সমিতির সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বগুড়ার ফল ব্যবসা আরও সমৃদ্ধ হবে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ভোরের আকাশ/নি

বগুড়া ফল ব্যবসায়ী সমিতি

শেয়ার করুন: