শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

মহাদেবপুরে চালকলের গুদামে সরকারি চাল জব্দ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার বেলঘড়িয়া মোড় এলাকায় শরিফ উদ্দিনের মালিকানাধীন একটি চালকলের গুদামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে চালকলের গুদামে বিপুল পরিমাণ সরকারি চালের মজুত পাওয়া যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করা হয়। সরকারি এসব চাল কীভাবে ওই চালকলের গুদামে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ,মহাসড়ক অবরোধ দীর্ঘ যানজট

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের দিকে হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চালকলটিতে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গুদাম থেকে বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।
এ বিষয়ে চালকলের মালিক মো. শরিফ উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলঘড়িয়া মোড় এলাকায় শরিফ উদ্দিনের চালকলে অভিযান চালানো হয়। এ সময় তাঁর চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: