শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শিবচর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন খান এসব অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাংবাদিক পরিচয়দানকারী বাবুল নামের এক ব্যক্তি সোমবার সকালে ঢাকা থেকে আসার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে ওই ব্যক্তির আহত হওয়ার ঘটনাকে মারধরের অভিযোগ হিসেবে প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

শাহাদাত হোসেন খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাবুল দাবি করেছেন, এএইচকে ফিলিং স্টেশনের সামনে তিনি ও তাঁর লোকজন তাঁকে মারধর করেছেন।  ওই ফিলিং স্টেশনে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। প্রকৃত ঘটনা জানতে সিসিটিভি ফুটেজ যাচাই করার দাবি জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বাবুল মাদক বিক্রির সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে মাদক বিক্রির প্রতিবাদ করায় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে। বাবুলের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন খান বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে যিনি অপপ্রচার চালাচ্ছেন, তাঁর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদ্‌ঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

উল্লেখ থাকে যে আজ সকালে শিবচর উপজেলার দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মামুনুর রহমান বাবুলকে পিটিয়ে গুরুতর আহত করেন।এ ঘটনা বাবুল বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খানকে অভিযুক্ত করে বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দেন।

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: