বিরামপুর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় দুই নারীসহ তিনজনকে আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০-এস সীমানা পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে আসা তিনজন খিয়ারমামুদপুর গ্রামের একটি বিয়েবাড়িতে ঢুকে পড়েন। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মিজানুর রহমানের বাড়ি থেকে দুই নারী ও এক পুরুষকে আটক করেন। পরে তাদের ভারতে ফেরত পাঠানো হয়।
ভাইগড় বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান জানান, বিএসএফ দুই নারী ও একজন পুরুষকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করেছিল। বিজিবি তাদের আটক করে ভারতে ফেরত পাঠিয়েছে।
ভোরের আকাশ/ ইউএম