শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

পিরোজপুরে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২১ মে ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও ১৯৮১ সালের ২১ মে তাঁর পিরোজপুর আগমন দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। 

মুক্তিযোদ্ধা নুর দিদা খালেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সিনিয়র সাংবাদিক ও ইওেফাক এর ব্যুরোচিফ মনিরুজ্জামান নাসিম আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা জিপি অ্যাডভোকেট সাব্বির আহমেদ এবং  পিপি এ্যাডভোকেট আবুল কালাম আকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

আরও পড়ুন

আখাউড়ায় বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদ জিয়ার আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ভোরের আকাশ/ র.ই

দোয়া মাহফিলঅধ্যক্ষ আলমগীর হোসেন

শেয়ার করুন: