শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে বাইচের নৌকা ও ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাইচের নৌকার সাথে শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে বাইচের নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে গভীর রাতে দুজনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।

নিহতেরা হলেন, উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।

স্থানীয়রা জানান, চাকসা দক্ষিণপাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষ করে ফেরার পথে দহকুলা ব্রিজের কাছে পৌঁছালে শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়। এ সময় বাইচের নৌকায় থাকা ১০ জন আহত এবং দুজন নিখোঁজ হন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অনেকে খোঁজাখুঁজির পর গভীর রাতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, দহকুলা ব্রিজের কাছে নৌকা বাইচ প্রতিযোগিতার আগে অনুশীলন শেষ করে বাড়ি ফেরার পথে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বাইচের নৌকার সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকা ডুবে দুই সদস্য নদীতে নিখোঁজ হন। পরে রাতে নিখোঁজ দুইজনের লাশ নদী থেকে উদ্ধার করা হয়। এবং এ ঘটনায় ১০-১২ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/মো.আ.

সিরাজগঞ্জনিহতপুলিশ

শেয়ার করুন: