গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাসি, গাঁজাসহ গ্রেপ্তার ২
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই যুবক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের একবারপুর এলাকায় থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্ নেওয়াজ।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল শহরের দেওলা গ্রামের মৃত তুফান আলীর ছেলে জুয়েল হোসেন (৩৭) এবং একই এলাকার হাসান আলীর ছেলে আমিনুর হোসেন (৩৭)।
এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্ নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একবারপুর এলাকায় অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল। এসময় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে দুই যুবককে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/জাআ