পাবনা পৌরসভার ড্রেন নির্মাণ ও রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন

পাবনা পৌরসভার সাদেক দফাদার রোড (নাজিমুদ্দিন) হতে ডিসি রোড পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
গতকাল রবিবার সকালে তিনি এই নির্মাণ কাজের উদ্বোধন করেন| এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খাইরুল ইসলাম।
এরপর তিনি শহরের আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ার থেকে পাবনা সদর হাসপাতাল পর্যন্ত রাস্তাটির কার্পেটিং কাজের উদ্বোধন করেন।
ভোরের আকাশ/ র.ই