শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জের গৌরগঞ্জ খালে নৌপথে ব্যাপক দুর্নীতির অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সীগঞ্জের তালতলা-গৌরগঞ্জ খাল এলাকায় নৌপথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাজস্ব আদায় ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী, নৌযান শ্রমিক ও সাধারণ মানুষের দাবি, সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তা ও প্রভাবশালী মহল নৌযান চলাচলের নামে অবৈধভাবে টাকা আদায় করলেও তার বড় অংশ সরকারি রাজস্ব খাতে জমা হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, গৌরগঞ্জ খাল দিয়ে প্রতিদিন বাল্কহেড, ট্রলার ও মালবাহী নৌযান চলাচল করে। এসব নৌযান থেকে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করা হলেও সরকারি কোষাগারে প্রকৃত রাজস্ব জমা না হওয়ার অভিযোগ রয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, খালের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি ও অনিয়মের কারণে নৌযান চালকদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। অনেক সময় রসিদ ছাড়াই টাকা নেওয়া হয়। এতে সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সচেতন মহল বলছে, তালতলা-গৌরগঞ্জ খালে দীর্ঘদিন ধরেই অনিয়ম, অবৈধ বাল্কহেড চলাচল এবং প্রশাসনিক দুর্বলতার অভিযোগ রয়েছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমেও এ খালে নিষেধাজ্ঞা অমান্য করে বাল্কহেড চলাচলের খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

মৃত্যুই আমাকে-হর্ষকে আলাদা করতে পারবে : ভারতী

এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে খালের রাজস্ব আদায়ের সম্পূর্ণ হিসাব জনসম্মুখে প্রকাশ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।


ভোরের আকাশ/ইউএম

গৌরগঞ্জ খালে নৌপথে দুর্নীতি

শেয়ার করুন: