সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে অবসরজনিত কারণে বিদায়ী শিক্ষক হিমাংশু কুমার মন্ডলকে সম্মাননা জানানো হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন কবির।
এ ছাড়া বক্তব্য দেন সিংগাইর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম, শিক্ষক ফারজানা মিম এবং অভিভাবক সাফায়েত হোসেন খান বিলাস ও জ্যোতি সাহা।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সাতজন, জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী দুজন এবং সহপাঠক্রমিক কার্যক্রমের বিভিন্ন বিভাগে কৃতিত্বের স্বাক্ষর রাখা ৫২ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি দীর্ঘদিন শিক্ষকতা শেষে অবসরে যাওয়া শিক্ষক হিমাংশু কুমার মন্ডলকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন খান, মো. হাবিবুল আলম, মোহাম্মদ আলী ও আব্দুল গফুর; উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুল হোসেন মোকা ও সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম; পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-মামুন ও প্রচার সম্পাদক নুর আলম বাবুল; সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, পৌর কাউন্সিলর মাহফুজ সরকার, উপজেলা যুবদলের সদস্যসচিব ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক মুন্না এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিকুল ইসলাম শফিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ