শিরোনাম
খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

কাজী নজরুল এক বিরল প্রতিভা: জহির উদ্দিন স্বপন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বিরল প্রতিভার অধিকারী উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদায়) ও সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, প্রায় একশ বছরেও নজরুলের মতো প্রতিভার জন্ম হয় না। এমন প্রতিভা সর্বশক্তিমানের বিশেষ দান। তাঁদের সৃষ্টিকর্ম যুগের পর যুগ মানুষকে প্রভাবিত ও অনুপ্রাণিত করে।

তিনি বলেন, বাংলাদেশের বাস্তবতায় কাজী নজরুল ইসলাম তেমনই এক অসাধারণ ব্যক্তিত্ব। এ কারণে সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে গৌরনদী উপজেলা পরিষদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্যসচিব মো. সফিকুর রহমান শরীফ স্বপন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকনসহ অনেকে।

আরও পড়ুন

শেরপুরে নতুন আঙ্গিকে তালুকদার ফার্মেসীর যাত্রা শুরু

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৬৪ জন গ্রাম পুলিশ সদস্যের মধ্যে সরকারের দেওয়া নতুন বাইসাইকেল, পোশাক ও জুতা বিতরণ করেন জহির উদ্দিন স্বপন। এ সময় গ্রাম পুলিশ সদস্যদের স্ত্রীদের জন্য নিজের ব্যক্তিগত অর্থায়নে নতুন শাড়িও উপহার দেন তিনি।

এরও আগে বেলা ১১টায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা।

ভোরের আকাশ/জেআ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

শেয়ার করুন: