শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

কুমিল্লায় অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ লিটন মিয়া নামের এক সিএনজি অটোরিকশা চালক নিহত ও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। লিটন উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার থেকে সিএনজি অটোরিকশায় দুই যাত্রী নিয়ে চালিয়ে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিলেন চালক লিটন মিয়া। পথিমধ্যে মহাসড়কের আমানগন্ডা এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান(চট্টমেট্রো-উ-১১-১৩৭১) পিছন থেকে স্বজোরে সিএনজি অটোরিকশায় ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক লিটন মিয়া নিহত হন ও অজ্ঞাতনামা দুই যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ গুরুতর আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আবুল হাশেম বলেন, সিএনজি অটোরিকশা চালককে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা গেছে তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহত চালকের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার শেষে থানায় নেয়া হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: