শিরোনাম
চিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরচিকিৎসায় খরচ করে দারিদ্র্যসীমার নিচে ১ কোটি ৮ লাখ মানুষ: গবেষণাআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রাম বন্দরে ১৫০ মেট্রিক টন কাঁচা তামাক জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৪:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ মেট্রিক টন কাঁচা তামাক জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের বন্ড সুবিধায় আনা ১০টি কন্টেইনারে এসব তামাক ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট তৈরি করা সম্ভব। উৎপাদিত সিগারেটের সম্ভাব্য খুচরা বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চালানটির আমদানি মূল্য যাচাই করতে গিয়ে উল্লেখযোগ্য পার্থক্য খুঁজে পেয়েছেন কর্মকর্তারা। একই এইচএস কোডের আওতায় থাকা পণ্যের কেজিপ্রতি মূল্য ৫ দশমিক ১০ মার্কিন ডলার ধরে মূল্যায়ন করা হলেও এই চালানে প্রতি কেজি তামাকের ঘোষিত মূল্য দেখানো হয়েছে মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার।

আগের আমদানি মূল্য অনুযায়ী হিসাব করলে, চালানটির বিপরীতে সম্ভাব্য আমদানি পর্যায়ের রাজস্বের পরিমাণ প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময়

এ ঘটনায় চালানটির মূল্য ঘোষণা ও সংশ্লিষ্ট আমদানি নথিপত্র নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রামের আগ্রাবাদে অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী পরিচালক সাকিব রায়হান।

সংবাদ সম্মেলনে চালানটির আমদানি প্রক্রিয়া, ঘোষিত মূল্যের অসংগতি এবং সম্ভাব্য রাজস্বের বিষয়ে আরও তথ্য প্রকাশ করা হতে পারে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: