সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময়

সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারির ব্যবস্থাপনা, মান ও সেবার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সৌমেন মৈত্র, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাতক্ষীরা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এবং সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. ইলিয়াস।
এ ছাড়া বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম ও কোষাধ্যক্ষ মিহির সাহা বক্তব্য দেন।
সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন লেকভিউয়ের মো. রাজু আহমেদ, পানসী রেস্তোরাঁর মো. আব্দুস সামাদ, হোটেল টাইগার প্লাস ও রয়েল প্লাসের মীর তাজুল ইসলাম রিপন, অরিজিনাল সাগর সুইটসের শেখ মেহেদী হাসান, মাওয়া চাইনিজ রেস্তোরাঁর সৌমেন ঘোষ, ঠিকানা হোটেলের সৈয়দ রাজিব হাসান, জয়হুন ডেইরি ফার্মের মো. আব্দুল কাইয়ুম, অগ্রগতি রিসোর্টের নাহিদ হাসান, হোটেল বৈশাখীর মো. মিজানুর রহমান, শাহিন বেকারির মো. আমানুল ইসলাম, দক্ষিণা রেস্তোরাঁর কাজী মুনতাসির আহমেদ, কাচ্চি ডাইনের জয়নাল আবেদীন এবং মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টের প্রতিনিধি মো. আতিকুল আলম (আতিক)।
এ সময় সাতক্ষীরা জেলার বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।