শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

দুর্গাপূজার মধ্যেও বিশেষ ব্যবস্থায় ভারতে গেল দুই ট্রাক ইলিশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

দুর্গাপুজার ছুটির মধ্যে বিশেষ ব্যবস্থায় ভারতের সঙ্গে চালু রাখা হয়েছে ইলিশ রপ্তানি প্রক্রিয়া ও পাসপপোর্টধারী যাতায়াত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেনাপোল বন্দর দিয়ে ভারতে ২ ট্রাক ইলিশের রপ্তানি বাণিজ্য হয়েছে। এসময় দুই দেশের মধ্যে ১৫০১ জন দেশ-বিদেশি পাসপোর্টধারী যাতায়াত করেছে। বুধবার (১ অক্টোবর) সকালে বন্দর পরিচালক শামিম হোসেন বেনাপোল রুটে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।

বন্দরের তথ্য মতে, মঙ্গলবার সকাল ৯ টা থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রফতানি বানিজ্য শুরু হয়।  এদিন পুজার ছুটিতে আমদানি বন্ধ থাকলেও  ২ ট্রাক ইলিশের রফতানি বানিজ্য হয়েছে।  

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, ৫ আগস্টের পর দুই দেশের একের পর এক বানিজ্যের ওপর নিষেধাজ্ঞায় আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত অর্ধের নিচে কমে এসেছে। এতে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

বেনাপোল বন্দর মৎস ও মাননিয়ন্ত্রন অফিসের ইন্সেসপেক্টর আসাওয়াদুল ইসলাম জানান, পুজার মধ্যে তাদের অফিস খোলা আছে। বিশেষ নির্দেশনায়  ইলিশের ট্রাক ঢুকতে পারবে ভারতে।

ইমিগ্রেশন তথ্য জানান, ভোর সাড়ে ৬ টা থেকে বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয় পাসপোর্টধারী যাতায়াত। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টা থেকে  সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত দুই দেশের মধ্যে মোট যাতায়াত করেছে ১হাজার ৫০১ জন। এদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ৮৯১  জন এবং ভারত থেকে ফিরেছে ৬১০ জন। ভারতে যাওয়া পাসপোর্টধারীদের মধ্যে ৫৯৬ জন বাংলাদেশি ও ভারতীয় নাগরীক ছিল ২৯৫ জন। ৫ আগস্টের পর ভিসা জটিলতায় পাসপোর্টধারী যাতায়াত কমে যায়। পুজা উপলক্ষে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে।

এ দিকে বেনাপোল রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, চলতি মাসের ২৪ সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত রেলপথে ভারত থেকে কোন  পণ্য  আমদানি হয়নি। এছাড়া গত বছরের ৫ আগস্টের পর থেকে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহি রেল চলাচল বন্ধ রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শারদীয় দুর্গাপূজাইলিশভারতবেনাপোল বন্দর

শেয়ার করুন: