শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

এমন উন্নয়ন করতে চাই যাতে মানুষ আমাকে স্মরণ রাখে- শওকতুল ইসলাম এমপি

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু কুলাউড়ার উন্নয়ন পরিকল্পনা নিয়ে বলেন, কুলাউড়ায় আমরা উন্নয়নের ধারা শুরু করেছি। ধীরেধীরে তা বাস্তবায়ন হবে। এলাকার উন্নয়নের স্বার্থে ত্যাগ স্বীকার করাই রাজনীতির মূল উদ্দেশ্য। রাজনীতি সব জায়গায় চলে না। এলাকার উন্নয়ন করতে না পারলে রাজনীতি করার অধিকার নেই।

আমি এমন উন্নয়ন করতে চাই যাতে মানুষ আমাকে স্মরণ রাখে। রবিবার (২২ নভেম্বর) রাতে কুলাউড়া ডাকবাংলো মাঠে কুতবুল আউলিয়া শাহ সূফী আলহাজ মাওলানা মনছব আলী ছাতাপীর (রহ.)- এর জীবন ও কর্ম শীর্ষক এবং সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও ছাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাতা পীর স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুমের সভাপতিত্বে এবং সংগঠনের সহসাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম ও মাওলানা এবাদুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খান, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আহসান উদ্দিন,

আরও পড়ুন

ঘোড়াঘাটে কৃষক লীগের উপজেলা সভাপতি গ্রেপ্তার

আরও বক্তব্য রাখেন, উপজেলা আল ইসলাহ’র সহসভাপতি কাজী মখলিছুর রহমান, সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই,  শিক্ষক মুসলেহ উদ্দিন মুসা, স্মৃতি পরিষদের কাতার শাখার সহসাধারণ সম্পাদক রুবেল আহমদ, মাওলানা মুফতি শামসুল ইসলাম, স্মৃতি পরিষদের সহসাধারণ সম্পাদক এইচ ডি রুবেল ও পৌর আল ইসলাহ নেতা আব্দুল মুবিন জিহাদী প্রমুখ।

সভাশেষে উপজেলার প্রায় ১৫০ জন কৃষক ও শ্রমজীবী মানুষের মধ্যে ছাতা বিতরণ করা হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: