শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ধসে পড়ার শঙ্কায় ডলু খালের বেইলি ব্রিজ, ঝুঁকি নিয়ে পারাপার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা-চুনতি সীমান্তে ডলু খালের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নিচ ও আশপাশ থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে অব্যাহতভাবে বালু উত্তোলন ও অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে শতাধিক গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ এই যোগাযোগ সেতুটি ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৯৮৬ সালে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ডলু বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটির দৈর্ঘ্য ১২১ মিটার ও প্রস্থ ৪ মিটার। পুটিবিলা ইউনিয়নসহ আশপাশের শতাধিক গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান সড়ক সংযোগ এটি। প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন, কৃষিপণ্য ও বিভিন্ন মালামাল বহনকারী যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করে।

এলাকাবাসীর অভিযোগ, ব্রিজের পিলারের নিচ থেকে দীর্ঘদিন ধরে লাগাতার বালু উত্তোলনের ফলে খালের তলদেশ গভীর হয়ে যাচ্ছে। এতে ব্রিজের পিলারের ভিত্তি দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাদের দাবি, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে যেকোনো সময় ব্রিজটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে পুরো এলাকার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ।

আরও পড়ুন

ফেনীতে বাসের ধাক্কায় কাভার্ডভ্যান চালকসহ নিহত ৩

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন যানবাহন ব্রিজটি দিয়ে পারাপার হচ্ছে। অনেক সময় যানবাহন চলাচলের সময় ব্রিজের বিভিন্ন অংশ নড়বড়ে হয়ে ওঠে বলেও অভিযোগ রয়েছে। এতে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসীর আশঙ্কা, জরুরি ভিত্তিতে ব্রিজটি সংস্কার, এর কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জনগুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।

ভোরের আকাশ/সু.পা

বেইলি ব্রিজ

শেয়ার করুন: