শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনাজপুরে ১৫ দিনব্যাপী  বৃক্ষ মেলার শুভ উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

"গাছ লাগিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পক্ষকালব্যাপী (১৫ দিনব্যাপী) বিভাগীয় বৃক্ষ মেলা। 

দিনাজপুর জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

আজ দিনাজপুরে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি। তিনি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সর্বস্তরের মানুষকে বেশি বেশি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব ফাহিম মাসউদ। তিনি মেলা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে সামাজিক বনায়ন বৃদ্ধিতে সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : বিমান মন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার, মো. জেদান আল মুসা, পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),  এস এম হাবিবুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মো. মাজহারুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, সবুজ ও সুশোভিত দিনাজপুর গড়ে তুলতে বৃক্ষ মেলার ভূমিকা অপরিসীম। 

তাঁরা নতুন প্রজন্মকে গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। মেলা প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি ও বেসরকারি ৭৫ টি নার্সারি মালিক  তাঁদের স্টল সাজিয়েছেন। মেলায় বিভিন্ন প্রজাতির ফুল, ফল, ছাদবাগানের উপযোগী চারা এবং বিরল প্রজাতির ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ভোরের আকাশ/র.ই

মো. জেদান আল মুসা

শেয়ার করুন: