শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক ও আমানতকারীদের মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৬, ২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক ও আমানতকারীদের মানববন্ধন
সিরাজগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক ও আমানতকারীদের মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অর্থ পাচারকারী এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. এম. জুবায়দুর রহমানের পদত্যাগ, ব্যাংকের এ এম ডি কামাল উদ্দিন জসিম কে বহিষ্কার ও ব্যাংকের কাজে অবৈধ হস্তক্ষেপ বন্ধের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের গ্রাহক ও আমানতকারীরা। এসময় তারা ব্যাংকে কথিত হস্তক্ষেপ বন্ধ, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন। পাশাপাশি এস আলমের ফাঁসির দাবিও জানান তারা।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের ২নং খলিফাপট্টি এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিরাজগঞ্জ শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন আমানতকারী ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তদন্ত কমিটির নামে অবৈধদের বৈধতা দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে। একই সঙ্গে ব্যাংক রেজুলেশন আইন ১৮/ক ধারা বাতিল, এস আলম কর্তৃক পাচারকৃত অর্থ ফেরত আনা, ইসলামী ব্যাংকের ওপর হস্তক্ষেপ বন্ধ এবং ব্যবস্থাপনা পরিচালকের ছুটি বাতিলের দাবি জানান তারা।

আরও পড়ুন

কান মাতালেন ঐশ্বরিয়া ও আরাধ্যা

এসময় অংশগ্রহণকারীরা এস আলমের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, রুহুল আমিন সিদ্দিক খসরু। উপস্থিত ছিলেন রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সেক্রেটারি ওমর ফারুক খান, জেলা সেক্রেটারি মোশারফ হোসেন আকন্দ, ব্যাংকের শেয়ারহোল্ডার ড. আখম আব্দুর রাজ্জাক এবং মহিলা উদ্যোক্তা সাথি আক্তার।

 

ভোরের আকাশ/ইউএম

সিরাজগঞ্জে মানববন্ধন

শেয়ার করুন: