শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক
ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও বন্ধ রাখা হয়নি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড। 

৩ শিফটে কাজ করানো হচ্ছে ৭ হাজার শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, ৭ নভেম্বর সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। অথচ, আমাদের অফিসে আসতে বলেছে কর্তৃপক্ষ। আমরা চাকরি হারানোর ভয়ে কাজে এসেছি।

শনিবার (৭ নভেম্বর) সকাল পৌনে ছয়টায় কারখানার মূল ফটকে গিয়ে দলবেঁধ ক্রমিকরা ভিতরে ঢুকছে দেখা যায়। 

নাম প্রকাশ না করার স্বার্থে এক শ্রমিক জানান, তারাসীমা অ্যাপারেলস ও রাইজিং সহ আশপাশের সকল কারখানা বন্ধ থাকলেও আমাদের ফ্যাক্টরি খোলা। আমাকে প্রথম শিফট অর্থাৎ সকাল ছয়টা থেকে দুপুর ২ টা পর্যন্ত করতে হবে। তিনি জানান, প্রতিদিন এই ফ্যাক্টরিতে তিন শিফটে ৭ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করে।

এবিষয়ে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের সিনিয়র ম্যানেজার ইসমাইল হোসেন জানান, আজকে ৭ নভেম্বর। সরকারি ছুটির দিন। তারপরেও নিয়ম মেনে চালু রাখা হয়েছে। 

ফ্যাক্টরি চালু রাখা সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন কিংবা বিটিএমএ কর্তৃক কোন নির্দেশনা আছে কিনা প্রশ্ন করার পর তিনি  নিজ প্রতিষ্ঠানের প্যাডে উৎসব ছুটির তালিকা সংক্রান্ত দুটি চিঠি ধরিয়ে দেন এই প্রতিবেদককে। ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ইস্যুকৃত ঐ চিঠিতে ২০২৬ সালের উৎসব ছুটির তালিকায় ৭ নভেম্বরের ছুটির বিষয়টি উল্লেখ নাই। উৎসব ছুটির তালিকাটি ওই বছরের ৩০ ডিসেম্বর  কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের উপ মহাপরিদর্শক, মানিকগঞ্জকে প্রেরণ করেন।

২০২৬ সালের ২১ অক্টোবর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। অথচ কর্তৃপক্ষ সরকারি নির্দেশনা হালনাগাদ না করে চালাকির মাধ্যমে ফ্যাক্টরি চালু রেখেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্যাক্টরি  বন্ধ রাখতে বিকেএমএ'র সুনির্দিষ্ট নির্দেশনা নাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেই একটি চালানো হচ্ছে। 

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জের উপ-মহাপরিদর্শক মো. মোজাম্মেল হোসেন জানান, সরকারি ছুটির দিনে কারখানা চালু রাখার বিষয়ে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড আমাকে কিছুই জানায়নি। 

উল্লেখ্য, ২০১৩ সালে ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের গোলড়া নামক স্থানে স্থাপন করা হয় আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ দূষণসহ নানাবিধ অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: