শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

জনবল নেই, যন্ত্রপাতি অকেজো

খুঁড়িয়ে চলছে রায়পুরের মৎস্য প্রজনন কেন্দ্র

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
খুঁড়িয়ে চলছে রায়পুরের মৎস্য প্রজনন কেন্দ্র
খুঁড়িয়ে চলছে রায়পুরের মৎস্য প্রজনন কেন্দ্র

লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটি (হ্যাচারি) দীর্ঘদিন ধরে জনবল ও অবকাঠামোগত সংকটে রয়েছে। 

৭৭টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৩ জন। শূন্য পড়ে আছে ৬১টি পদ।

প্রয়োজনীয় জনবল, আধুনিক সরঞ্জাম ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম। বন্ধ রয়েছে ল্যাবরেটরি, জরাজীর্ণ হয়ে পড়েছে আবাসিক ভবন ও ডরমিটরি। দীর্ঘদিন ধরে অকেজো বড় জেনারেটরটিও।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮২ সালে ৫৪ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় কেন্দ্রটি। বর্তমানে এখানে ৭৫টি পুকুর রয়েছে। দেশের মৎস্যসম্পদ উন্নয়ন, রেণু পোনা উৎপাদন এবং মৎস্যচাষিদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে প্রয়োজনীয় জনবল না থাকায় বিশাল এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিপাকে পড়ছেন কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিষ্ঠানটির জনবল সংকটের চিত্র বেশ উদ্বেগজনক। প্রথম শ্রেণির ১০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। ছয়টি বৈজ্ঞানিক কর্মকর্তার পদই শূন্য। দ্বিতীয় শ্রেণির একটি পদও পূরণ হয়নি। তৃতীয় শ্রেণির ৪১টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র আটজন। হিসাবরক্ষক, ক্যাশিয়ার, গুদামরক্ষক ও দক্ষ ফিশারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদগুলোও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অন্যদিকে চতুর্থ শ্রেণির ২৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১২ জন।

সরেজমিনে কেন্দ্রটি ঘুরে দেখা যায়, দীর্ঘদিনের অবহেলা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ল্যাবরেটরিটি বন্ধ পড়ে আছে। আবাসিক ভবন ও ডরমিটরির অবস্থাও জরাজীর্ণ। এক পাশের সীমানাপ্রাচীর ধসে পড়ার উপক্রম হয়েছে।

৭৫টি পুকুরে পানি সরবরাহ ও সেচের জন্য পর্যাপ্ত পাম্প নেই। বড় জেনারেটরটি নষ্ট থাকায় বিদ্যুৎ বিভ্রাটের সময় ছোট একটি জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। পুরোনো যন্ত্রপাতি মেরামত করেই কোনোরকমে চালু রাখা হচ্ছে হ্যাচারির কার্যক্রম।

নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রের একজন তৃতীয় শ্রেণির কর্মচারী জানান, জনবল কম থাকায় একজন কর্মচারীকে একাধিক ব্যক্তির দায়িত্ব পালন করতে হচ্ছে।

এতে নিয়মিত কাজ সামলানোর পাশাপাশি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনেও বাড়তি চাপ তৈরি হচ্ছে।
এ অবস্থায় কেন্দ্রটির কার্যক্রম সচল রাখতে দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ, জরাজীর্ণ ভবন ও অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় পাম্প ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তাঁদের আশঙ্কা, সময়মতো কার্যকর উদ্যোগ নেওয়া না হলে দেশের মৎস্যসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠানটির উৎপাদন ও প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও বাধাগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবদুল্লাহ আকন্দ বলেন, “৭৭টি পদের বিপরীতে কাগজে-কলমে ১৮ জন পদায়িত রয়েছেন। এর মধ্যে পাঁচজন প্রেষণে আছেন। ফলে বাকি ১৩ জনকে দিয়ে পুরো প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। 

জনবল সংকটের বিষয়টি জানিয়ে প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হচ্ছে। এত সংকটের মধ্যেও চলতি বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আশা করছি, শিগগিরই জনবল সংকট দূর হবে।”

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: