শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবৈধ বিদেশি ও নকল সিগারেট জব্দ, আটক ১

সিপন আহমেদ, মানিকগঞ্জ

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুইটি দোকান থেকে বিপুল পরিমাণ বিদেশি ও নকল সিগারেট জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে আটক করা হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক। অভিযানে জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাসস্ট্যান্ড এলাকার রহমান সুপার মার্কেটের জনি ভ্যারাইটিজ স্টোর ও কাঁচাবাজার সংলগ্ন আলআমিন স্টোর থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ দেশি-বিদেশি সিগারেট জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল হক বলেন, “দুইটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি ও নকল দেশি সিগারেট জব্দ করেছি। এগুলো ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে মজুদ রাখা হয়েছিল। একজনকে আটক করা হয়েছে। আগামীকাল মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা অরবিন্দ মালি জানান, জনি ভ্যারাইটিজ স্টোর থেকে একান্ন হাজার শলাকা বিদেশি সিগারেট, ৪৯ হাজার শলাকা নকল দেশি সিগারেট ও সাড়ে আট কেজি অবৈধ জর্দা জব্দ করা হয়। পরে আলআমিন স্টোরে অভিযান চালিয়ে আরও বিদেশি সিগারেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, “এসব সিগারেটের কোনো বৈধ আমদানি কাগজ বা ভ্যাট চালান ছিল না। জেলা প্রশাসনের মাধ্যমে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

নকল সিগারেট,জব্দমানিকগঞ্জআটক

শেয়ার করুন: