শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে ট্রাকভর্তি ভারতীয় মদসহ তিন মাদক কারবারি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

শেরপুর প্রশেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় জামালপুর ক্যাম্পের র‌্যাব ১৪ একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গ্রেফতার করেছে। আটককৃতরা হলেন- শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা বাসিন্দা  মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮),  মো. নুরুল আমিন (৩৪)।

র‌্যাব জানায়, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩০১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা ও চারটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪ এর কমান্ডিং কর্মকর্তা মেজর আসিফ আল রাজেক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

 

মাদক কারবারিগ্রেফতার

শেয়ার করুন: