শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে এবং গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. তামিম হাসান (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মতলব উপজেলার মহামায়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত তামিম হাসান হাইমচর উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের বাসিন্দা মোদুল বেগ মিয়ার ছেলে।

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বন্ধু হাসিবকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে করে চাঁদপুরের একটি বাইক গ্রুপের মিটআপে যোগ দিতে বের হন তামিম। পরে তারা ঘুরতে বের হলে মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকার কাছাকাছি পৌঁছালে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানিতে পড়ে যায়।

এ সময় বাইকের পেছনে বসা তামিম ছিটকে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে মাথায় সজোরে আঘাত পান। এতে তার মাথায় গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে।

আরও পড়ুন

দেশের বাজারে স্বর্ণের ভরিতে কমেছে ৭ হাজার ১১৫ টাকা

​স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

​নিহতের চাচা এবং স্থানীয় ইউপি সদস্য নাজির আহমেদ বেগ জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকায় নেওয়ার পথেই তামিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/ইউএম

চাঁদপুরনিহতসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: