শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ফরিদপুরে সংবাদ সম্মেলন

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আগামীকাল রোববার (২৮ জুন) দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিন ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬। এ উপলক্ষে আজ শনিবার ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত  ফরিদপুর সদর হাসপাতালের তৃতীয় তলায় অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জেলার সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে  সাংবাদিকদের বিভিন্ন তথ্য ‌প্রদান করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় প্রজেক্টর এর মাধ্যমে ‌ সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদর্শন করেন ডাক্তার জ্যোতির্ময় চৌধুরী ‌ এনওসিএস ফরিদপুর।

সংবাদ সম্মেলনে ‌ ফরিদপুরে সিভিল সার্জন ‌মাহমুদুল হাসান জানান, আগামীকাল রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ৪১টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের (১ লক্ষ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের (২ লক্ষ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলায় মোট ৩ লাখ ১৮ হাজার ৫০১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪০ হাজার ৮৭৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৭ হাজার ৬২৮ জন শিশু রয়েছে। ক্যাম্পেইন সফল করতে জেলার ৯টি উপজেলা, ৭৯টি ইউনিয়ন এবং ফরিদপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিভাবকদের সচেতন করতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। এছাড়া জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হয়েছে। মসজিদে মসজিদে প্রচারের জন্য ইমামদেরও অবহিত করা হয়েছে।

এ সময়   ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ‌এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৪ বছরের ইমামকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা

তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, গণসম্পৃক্ততা নিশ্চিত করা এবং অপপ্রচার রোধে সংবাদমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই কর্মসূচি সফল করতে ‌ সাংবাদিকদের সর্বাত্মক  সহযোগিতা ‌ কামনা করা হয় ‌। এছাড়া ‌ আগামীকাল রোববার সকালে ফরিদপুর সদর হাসপাতালে ‌ এই কর্মসূচির  ‌ উদ্বোধন করবেন ‌‌ ফরিদপুর জেলা প্রশাসক ‌ মাজহারুল ইসলাম।

ভোরের আকাশ/ইউএম

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন

শেয়ার করুন: