শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাকা খুলে যাওয়া অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৩

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের সংঘর্ষে অটোরিকশায় ১ শিশুসহ ৩ যাত্রী নিহত এবং ৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আনুমানিক সোয়া ২ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার মৌসুমী পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দারিদহ এলাকার পড়াগ আলীর ১৯ দিনের শিশু পুত্র রওশন রাফি, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর (জাঙ্গালপাড়া) গ্রামের মৃত সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম মন্ডল (৫৮) এবং রাজাহার ইউনিয়নের চাঁপড়াপাড়া গ্রামের গনি মন্ডলের ছেলে নুরুন্নবী মন্ডল (৫০)।

জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশাটি কাঁটামোড় থেকে যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেলা সোয়া ২ টার দিকে অটোরিক্সাটি পৌর শহরের মৌসুমী পেট্রোল পাম্পের সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে গিয়ে দূর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই ১ শিশুসহ অটোরিক্সার ৩ যাত্রী মারা যায় এবং অপর ৬ জন গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন সেখান থেকে আহতদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

ইজিবাইকগাইবান্ধাসড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: