শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ এলপিজি ও এলএনজি বিনিয়োগে আগ্রহঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টপ্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ এলপিজি ও এলএনজি বিনিয়োগে আগ্রহঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্ট

দিনাজপুরে হাসপাতালে ঠিকাদারি সিন্ডিকেট

অপসারণের দাবিতে নাগরিক সমাজের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে দীর্ঘদিন ধরে জেঁকেবসা পুরনো ঠিকাদারি সিন্ডিকেট অপসারণ এবং বিগত সরকারের সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘দিনাজপুর সচেতন নাগরিক সমাজ’। কর্মসূচি থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত স্মারকলিপি প্রদান এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুই ঠিকাদারকে অপসারণের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে র‍্যালি শেষে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ  সমাবেশে এসব দাবি জানানো হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল। সংক্ষিপ্ত।বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের আমলে যারা অনৈতিক সুবিধা নিয়েছে, এখনো সেই অর্থ জোগানদাতারা হাসপাতালে সক্রিয় এবং বহাল তবিয়তে রয়েছে। দীর্ঘ দিন ধরে একই গোষ্ঠি এখানকার ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। ক্ষমতার পটপরিবর্তন হলেও তারা তাদের ব্যবসা অব্যাহত রেখেছে এবং এখান থেকে অর্জিত অর্থ বর্তমানে অস্থিতিশীলতা তৈরির কাজে ব্যয় করছে।

সমাবেশ থেকে পরবর্তী পদক্ষেপের ঘোষণা দিয়ে মহিউদ্দিন মন্ডল বকুল বলেন, "আজ সোমবার দুপুর ১টায় আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত স্মারকলিপি প্রদান করেছি। এখন থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে অভিযুক্ত দুই ঠিকাদারের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে এই ক্ষুদ্র আন্দোলন বৃহত্তর আন্দোলনে রূপ নেবে।"

বিষয়টি সুরাহা করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য নারী ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য বখতিয়ার আহমেদ কচি এবং দিনাজপুর জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

কুমিল্লা বোর্ডের ৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ, জরুরি তলব

সমাবেশে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন যুবদল নেতা নুর আলম হক খোকন, মাসুদ রানা প্রমূখ।

এর আগে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর গেটের সামনে থেকে এক র‍্যালি বের হয়ে হাসপাতালের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ পুনরায় দিনাজপুর।মেডিকেল কলেজের মেইন গেটের সামনে গিয়ে শেষ করে।

র‍্যালি ও প্রতিবাদ সমাবেশে দিনাজপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  অংশ নেন।

শেয়ার করুন: