শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কটিয়াদীতে পুলিশের ওপেন হাউস-ডে অনুষ্ঠিত

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পুলিশের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কটিয়াদী মডেল থানার প্রাঙ্গনে এই ওপেন হাউজ-ডে অনুষ্ঠানের আয়োজন কটিয়াদী মডেল থানা পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন।

কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কিশোরগঞ্জে জেলা অতিরিক্ত পুলিশ কর্মকর্তা (ক্রাইম) মাহুমুদুল হাসান,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা নির্বাচন কমিশনার উসমান গনি, উপজেলা বিএনপি সভাপতি সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাঃ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা জামায়াতের আমীর মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাহুমুদুল হাসান,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,কটিয়াদী বাজার বনিক সমিতির সাঃ সম্পাদক জিল্লুর রহমান,উপজেলা ছাত্রদলের সভাপতি তাফসিরুল হাসিব প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত সর্বসাধারণের সঙ্গে থানা এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা করেন। মুক্ত আলোচনায় উপস্থিত লোকজন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে তাদের জিজ্ঞাসা উপস্থাপন করলে পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন বলেন, জনসাধারণ হলো পুলিশের শক্তির প্রধান উৎস।

আর তাই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক নির্বাচনী ধারাবাহিকতা রক্ষায় কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর এবং গণতান্ত্রিক ক্ষমতায় বিশ্বাসী জনগণকে সাথে নিয়েই নির্বাচনের গতি বেগবান করতে সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সর্বদা প্রস্তুত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও থানা পুলিশের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

ভোরের আকাশ/আ.ব
 

কটিয়াদীঅনুষ্ঠিতওপেন হাউস ডেপুলিশ

শেয়ার করুন: