শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেনীতে পৃথক হত্যাকাণ্ডে নিহত দুই

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজীতে পৃথক দুই হত্যাকাণ্ডে এক যুবক ও এক গৃহবধূ নিহত হয়েছেন। 

শনিবার (২৭ জুন) ভোরে পুলিশ দুই উপজেলার পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, দুই ঘটনাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা সম্ভব নয়।

আরও পড়ুন

ফুলগাজীতে গৃহবধূকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিকুঞ্জরা গ্রামে জুবায়ের পারভেজ নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের আবু তাহেরের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া এলাকায় শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা পাকা ঘরের সিঁড়ির কক্ষের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজল আক্তারকে হাত-পা বেঁধে হত্যা করে। ঘটনার সময় ঘরে তার সন্তানরা থাকলেও তাদের কোনো ক্ষতি করা হয়নি। নিহত কাজল তিন সন্তানের জননী।

ভোরের আকাশ/ র.ই

ফেনীনুরুল আমিন

শেয়ার করুন: